Tuesday, September 2, 2025

ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে'

ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে'

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে একথা বলেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।

যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেয়া হয়নি। ’
প্রফেসর ইউনূস বলেন, ‘যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যতরকমে পারবে ততরকমভাবে বাধা দেয়ার চেষ্টা করবে।

কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে। সামনে আরও আসবে। এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।
নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করবো। ’
নির্বাচন আয়োজনে রাজনৈতিকদলগুলোর সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন অনন্য। এটি কেবল অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়। এটি দেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের আকাঙ্ক্ষা হল ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের।

এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের, নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন।
সবাই যেন পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যেতে পারে এবং এই উৎসবটা সারাজীবন মানুষজন মনে রাখে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। ’

তিনি আরও সতর্ক করেন, ‘প্রতি পদে পদে বাধা আসবে। সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি। সবাই একসাথে সহযোগিতা করি। ’

দুর্গাপূজার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অনেক গণ্ডগোল তৈরি করার চেষ্টা হবে। সবাইকে সতর্ক থাকতে হবে। এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন হবে। ’

বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিনী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বিডি প্রতিদিন/আরাফাত

টপিক
ফেব্রুয়ারিনির্বাচনপ্রধান উপদেষ্টা
এই বিভাগের আরও খবর
আপিল বিভাগের অবকাশকালীন বিচারপতি মনোনয়ন
আপিল বিভাগের অবকাশকালীন বিচারপতি মনোনয়ন
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের ৬ মাসের মধ্যে ভাতা দেওয়ার নির্দেশ
এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের ৬ মাসের মধ্যে ভাতা দেওয়ার নির্দেশ
তারিক সিদ্দিকের মেয়ে বুশরার আয়কর নথি জব্দ
তারিক সিদ্দিকের মেয়ে বুশরার আয়কর নথি জব্দ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
প্লট দুর্নীতি : পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য
প্লট দুর্নীতি : পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য
৭ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
৭ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
নির্বাচনে ভোটগ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্যানেল গঠনের নির্দেশ
নির্বাচনে ভোটগ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্যানেল গঠনের নির্দেশ
চবির আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা
চবির আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা
জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে: ফারুকী
জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে: ফারুকী
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৭৩
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৭৩
ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, রুল জারি
ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, রুল জারি
সর্বশেষ খবর
নারী নিপীড়নের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
নারী নিপীড়নের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
 ১৩ মিনিট আগে | ক্যাম্পাস

পাহাড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
পাহাড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
 ২০ মিনিট আগে | দেশগ্রাম

'ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে'
'ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে'
 ২৬ মিনিট আগে | জাতীয়

বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৪ মন পোনা মাছ অবমুক্ত
বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৪ মন পোনা মাছ অবমুক্ত
 ২৭ মিনিট আগে | দেশগ্রাম

ইসরায়েলে চারটি হামলা চালিয়েছে হুথি
ইসরায়েলে চারটি হামলা চালিয়েছে হুথি
 ২৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

১,৫১৫ কোটি টাকা ব্যয়ে এক লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার
১,৫১৫ কোটি টাকা ব্যয়ে এক লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার
 ২৯ মিনিট আগে | অর্থনীতি

টাঙ্গাইলে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
টাঙ্গাইলে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
 ৩৪ মিনিট আগে | দেশগ্রাম

বাকৃবিতে হামলার প্রতিবাদে পবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন
বাকৃবিতে হামলার প্রতিবাদে পবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন
 ৩৭ মিনিট আগে | দেশগ্রাম

সুরমা নদীতে নৌকাডুবি, মাঝি নিখোঁজ
সুরমা নদীতে নৌকাডুবি, মাঝি নিখোঁজ
 ৩৭ মিনিট আগে | চায়ের দেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত
 ৩৯ মিনিট আগে | দেশগ্রাম

চট্টগ্রামে তাজা গুলি ও কার্তুজসহ গ্রেফতার ২
চট্টগ্রামে তাজা গুলি ও কার্তুজসহ গ্রেফতার ২
 ৪৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

আপিল বিভাগের অবকাশকালীন বিচারপতি মনোনয়ন
আপিল বিভাগের অবকাশকালীন বিচারপতি মনোনয়ন
 ৫৫ মিনিট আগে | জাতীয়

‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ’
‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ’
 ৫৭ মিনিট আগে | নগর জীবন

যুক্তরাজ্য থেকে আসবে আরও এক কার্গো এলএনজি
যুক্তরাজ্য থেকে আসবে আরও এক কার্গো এলএনজি
 ১ ঘণ্টা আগে | অর্থনীতি

মঠবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মঠবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
 ১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পাবনায় সংঘর্ষে আরও একজনের মৃত্যু
পাবনায় সংঘর্ষে আরও একজনের মৃত্যু
 ১ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রধান শিক্ষককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ
প্রধান শিক্ষককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ
 ১ ঘণ্টা আগে | দেশগ্রাম

অর্থায়নের অভাবে আটকে আছে রুফটপ সোলার বাস্তবায়ন কর্মসূচি
অর্থায়নের অভাবে আটকে আছে রুফটপ সোলার বাস্তবায়ন কর্মসূচি
 ১ ঘণ্টা আগে | অর্থনীতি

সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না: মঞ্জু
সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না: মঞ্জু
 ১ ঘণ্টা আগে | রাজনীতি

দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার
 ১ ঘণ্টা আগে | অর্থনীতি

নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
 ১ ঘণ্টা আগে | জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
 ১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দিল্লির উপকণ্ঠে আট ঘণ্টার যানজট, বৃষ্টিতে গুরগাঁও বিপর্যস্ত
দিল্লির উপকণ্ঠে আট ঘণ্টার যানজট, বৃষ্টিতে গুরগাঁও বিপর্যস্ত
 ১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

চবির সংঘর্ষের ঘটনায় আহত দুই শিক্ষার্থীর অবস্থা অপরিবর্তিত
চবির সংঘর্ষের ঘটনায় আহত দুই শিক্ষার্থীর অবস্থা অপরিবর্তিত
 ১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে এসে অ্যাসাইলাম নিলে বহিষ্কার
স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে এসে অ্যাসাইলাম নিলে বহিষ্কার
 ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাবনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
পাবনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
 ১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিলেটে ১২৪৫টি মামলা নিষ্পত্তি, জরিমানা আদায় ২১ লাখ
সিলেটে ১২৪৫টি মামলা নিষ্পত্তি, জরিমানা আদায় ২১ লাখ
 ১ ঘণ্টা আগে | চায়ের দেশ

আরও ৪ কোটি ৭৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
আরও ৪ কোটি ৭৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
 ১ ঘণ্টা আগে | অর্থনীতি

দিনাজপুরে ৬ ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত ঘোষণা
দিনাজপুরে ৬ ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত ঘোষণা
 ২ ঘণ্টা আগে | দেশগ্রাম

অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দিতে ভিয়েতনামে ফাহামিদুল
অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দিতে ভিয়েতনামে ফাহামিদুল
 ২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
সিআইডি হেফাজতেও উচ্ছৃঙ্খল তৌহিদ আফ্রিদি, তদন্তে গুরুত্ব পাচ্ছে সোশ্যাল মিডিয়ার তথ্য
সিআইডি হেফাজতেও উচ্ছৃঙ্খল তৌহিদ আফ্রিদি, তদন্তে গুরুত্ব পাচ্ছে সোশ্যাল মিডিয়ার তথ্য
 ১৩ ঘণ্টা আগে | জাতীয়

চীনে বৈঠকের পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিলেন পুতিন
চীনে বৈঠকের পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিলেন পুতিন
 ১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুদানে ভয়াবহ ভূমিধসে পুরো গ্রাম নিশ্চিহ্ন, সহস্রাধিক মানুষের প্রাণহানি
সুদানে ভয়াবহ ভূমিধসে পুরো গ্রাম নিশ্চিহ্ন, সহস্রাধিক মানুষের প্রাণহানি
 ১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২০ কোটি টাকা ক্ষতিপূরণ চায় পরিবার
২০ কোটি টাকা ক্ষতিপূরণ চায় পরিবার
 ১৪ ঘণ্টা আগে | শোবিজ

গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের
গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের
 ১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাগপা সভাপতি খন্দকার লুৎফরকে কুপিয়ে জখম
জাগপা সভাপতি খন্দকার লুৎফরকে কুপিয়ে জখম
 ২০ ঘণ্টা আগে | নগর জীবন

১৪ বছর পর ফের তেল রপ্তানি শুরু করল সিরিয়া
১৪ বছর পর ফের তেল রপ্তানি শুরু করল সিরিয়া
 ১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অসাংবিধানিক, বিচার বিভাগের জন্য গঠন করতে হবে আলাদা সচিবালয়
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অসাংবিধানিক, বিচার বিভাগের জন্য গঠন করতে হবে আলাদা সচিবালয়
 ৮ ঘণ্টা আগে | জাতীয়

১০ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ চায় ট্রাম্প, বানাবেন পর্যটন কেন্দ্র
১০ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ চায় ট্রাম্প, বানাবেন পর্যটন কেন্দ্র
 ৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা
 ১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের ৬ মাসের মধ্যে ভাতা দেওয়ার নির্দেশ
এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের ৬ মাসের মধ্যে ভাতা দেওয়ার নির্দেশ
 ২ ঘণ্টা আগে | জাতীয়

বিশেষ ট্রেনে করে সীমান্ত পেরিয়ে চীন গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম
বিশেষ ট্রেনে করে সীমান্ত পেরিয়ে চীন গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম
 ৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ৩৫ ব্যক্তি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ৩৫ ব্যক্তি
 ২০ ঘণ্টা আগে | জাতীয়

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
 ৮ ঘণ্টা আগে | রাজনীতি

রাজধানীর আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা
রাজধানীর আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা
 ১৩ ঘণ্টা আগে | নগর জীবন

ঢাবি শিবির সভাপতির বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে 'কুরুচিপূর্ণ' মন্তব্য, তদন্ত কমিটি গঠন
ঢাবি শিবির সভাপতির বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে 'কুরুচিপূর্ণ' মন্তব্য, তদন্ত কমিটি গঠন
 ৬ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ট্রাম্পের ইউটার্ন, চীনা শিক্ষার্থী ভিসা ইস্যুতে সমর্থকদের ক্ষোভ
ট্রাম্পের ইউটার্ন, চীনা শিক্ষার্থী ভিসা ইস্যুতে সমর্থকদের ক্ষোভ
 ২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে: ফারুকী
জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে: ফারুকী
 ৪ ঘণ্টা আগে | জাতীয়

বিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
বিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
 ১২ ঘণ্টা আগে | জাতীয়

আমিরাতে বেতন, জরিমানা ও বিল পরিশোধ করা যাবে ক্রিপ্টোতে!
আমিরাতে বেতন, জরিমানা ও বিল পরিশোধ করা যাবে ক্রিপ্টোতে!
 ২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নিলামে তোলপাড়: পাঁচ লাখ দিরহামে বিক্রি এক উট
নিলামে তোলপাড়: পাঁচ লাখ দিরহামে বিক্রি এক উট
 ৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ সেপ্টেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ সেপ্টেম্বর)
 ১৩ ঘণ্টা আগে | জাতীয়

ভারতের বিরুদ্ধে এসসিও সদস্যপদ স্থগিতের অভিযোগ আজারবাইজানের
ভারতের বিরুদ্ধে এসসিও সদস্যপদ স্থগিতের অভিযোগ আজারবাইজানের
 ৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সরকারের নির্ধারিত দাম ২২ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকা কেজি
সরকারের নির্ধারিত দাম ২২ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকা কেজি
 ৪ ঘণ্টা আগে | নগর জীবন

জাগপা সভাপতিকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
জাগপা সভাপতিকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
 ৯ ঘণ্টা আগে | রাজনীতি

আধুনিক যুগে মুসলিম নারীর কর্মসংস্থান
আধুনিক যুগে মুসলিম নারীর কর্মসংস্থান
 ১৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

যে অভিযোগ তুলে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেত্রী
যে অভিযোগ তুলে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেত্রী
 ৮ ঘণ্টা আগে | শোবিজ

রাজধানীতে পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
রাজধানীতে পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
 ১২ ঘণ্টা আগে | নগর জীবন

সিলেটে নিলামে উঠছে ভাঙা সাদাপাথর
সিলেটে নিলামে উঠছে ভাঙা সাদাপাথর
 ৫ ঘণ্টা আগে | চায়ের দেশ

হুথির হুঁশিয়ারি, ইসরায়েলের জন্য ভয়ংকর কিছু আসছে
হুথির হুঁশিয়ারি, ইসরায়েলের জন্য ভয়ংকর কিছু আসছে
 ৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
দুই বছর সাধনার পর আকাশে উড়ল বিমান
দুই বছর সাধনার পর আকাশে উড়ল বিমান
নগর জীবন

দিনভর নাটকীয়তা
দিনভর নাটকীয়তা
প্রথম পৃষ্ঠা

২২ দলের সভা পাঁচ সিদ্ধান্ত
২২ দলের সভা পাঁচ সিদ্ধান্ত
প্রথম পৃষ্ঠা

ঘরে-বাইরে সংকটে জাপা
ঘরে-বাইরে সংকটে জাপা
পেছনের পৃষ্ঠা

মনোনয়ন ও কমিটি বাণিজ্যে হাজার কোটি টাকা
মনোনয়ন ও কমিটি বাণিজ্যে হাজার কোটি টাকা
পেছনের পৃষ্ঠা

হাত উঁচিয়ে পরিচয় দেওয়ার পরও গুলি করে পুলিশ
হাত উঁচিয়ে পরিচয় দেওয়ার পরও গুলি করে পুলিশ
পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র
আজকের রাশি

দেশের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে
দেশের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে
প্রথম পৃষ্ঠা

বিএনপির দুর্গে হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি
বিএনপির দুর্গে হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি
নগর জীবন

সরকারকে পূর্ণ সহযোগিতা
সরকারকে পূর্ণ সহযোগিতা
প্রথম পৃষ্ঠা

বাজার নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ছে প্রশাসনের
বাজার নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ছে প্রশাসনের
পেছনের পৃষ্ঠা

দেশজুড়ে অস্থিরতা পরিকল্পিত ষড়যন্ত্র
দেশজুড়ে অস্থিরতা পরিকল্পিত ষড়যন্ত্র
প্রথম পৃষ্ঠা

গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই
গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই
প্রথম পৃষ্ঠা

বিএনপির প্রার্থী হাফ ডজন রয়েছে জামায়াত-জাপা
বিএনপির প্রার্থী হাফ ডজন রয়েছে জামায়াত-জাপা
নগর জীবন

ম্যারাডোনার বিপক্ষে খেলেছি
ম্যারাডোনার বিপক্ষে খেলেছি
মাঠে ময়দানে

নিজের হাসপাতালে গলা কাটা লাশ চিকিৎসকের
নিজের হাসপাতালে গলা কাটা লাশ চিকিৎসকের
পেছনের পৃষ্ঠা

মজুতদারি ও অনলাইন প্রতারণায় কঠোর শাস্তি
মজুতদারি ও অনলাইন প্রতারণায় কঠোর শাস্তি
শিল্প বাণিজ্য

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে
মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে
প্রথম পৃষ্ঠা

বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ
বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ
মাঠে ময়দানে

নেপথ্যে চলছে দেনদরবার
নেপথ্যে চলছে দেনদরবার
পেছনের পৃষ্ঠা

পিআর পদ্ধতিতে জামায়াত অনড়
পিআর পদ্ধতিতে জামায়াত অনড়
প্রথম পৃষ্ঠা

হামজাকে নিয়ে অনিশ্চয়তা
হামজাকে নিয়ে অনিশ্চয়তা
মাঠে ময়দানে

ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে
ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে
প্রথম পৃষ্ঠা

কিংসের ছেড়ে দেওয়া রবসন মোহনবাগানে
কিংসের ছেড়ে দেওয়া রবসন মোহনবাগানে
মাঠে ময়দানে

বিএনপি ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে
বিএনপি ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে
প্রথম পৃষ্ঠা

কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র
কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র
প্রথম পৃষ্ঠা

মেয়ের জন্মদিন রাঙাতে চান জকোভিচ
মেয়ের জন্মদিন রাঙাতে চান জকোভিচ
মাঠে ময়দানে

দেশের ৯০ ভাগ মানুষ পিআর বোঝে না
দেশের ৯০ ভাগ মানুষ পিআর বোঝে না
নগর জীবন

থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাপা আতঙ্ক
থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাপা আতঙ্ক
প্রথম পৃষ্ঠা

জাতীয়করণ থেকে বাদ পড়া ২৭ মডেল স্কুল সরকারীকরণ দাবি
জাতীয়করণ থেকে বাদ পড়া ২৭ মডেল স্কুল সরকারীকরণ দাবি
খবর

সম্পাদক : আবু তাহের
মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
android-appios-appআমাদের সঙ্গে থাকুন
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিরিটার্ন পলিসিবিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ প্রতিদিন

Sunday, April 7, 2024

সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা 😀😀

         সবাইকে ঈদ মোবারক                   Eid Al Fitr Mubarak

Aaaaa

           Eid Mubarak 

        Eid Mubarak

Friday, April 5, 2024

আইপিএলের ১৭তম ম্যাচে দ্রুততম ছক্কার রেকর্ড

আইপিএলের ১৭তম ম্যাচে দ্রুততম ছক্কার রেকর্ড।

চার–ছক্কার ফুলঝুরি ‍ছুটিয়ে চলছে আইপিএলের সপ্তদশ আসর। টুর্নামেন্টের ১৭তম ম্যাচে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস। আর এদিনই দ্রুততম তিনশ ছক্কার রেকর্ড গড়ল আইপিএল। এর আগে আইপিএলের কোনো মৌসুমে এত কম ম্যাচে ৩০০টি ছক্কা মারা হয়নি। এর আগে গতকাল ২৭২ রানের দলীয় সংগ্রহ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমবারের মতো এবার কোনো আসরে একাধিক আড়াইশ’র বেশি রানের রেকর্ডও হয়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে গুজরাট এবং পাঞ্জাব কিংসের মধ্যকার আজকের ম্যাচটি। যেখানে প্রথম ইনিংসে স্বাগতিক গুজরাটের ওপেনার ও অধিনায়ক শুভমান গিল প্রথম ওভারেই একটি ছক্কা হাঁকান, যা ছিল চলতি টুর্নামেন্টের ৩০০তম ছক্কা। এর আগের মৌসুমে ১৭ ম্যাচে ২৫৯টি ছক্কা মারা হয়েছিল, যেখানে ২০২০ সালে একই সংখ্যক ম্যাচে ব্যাটসম্যানরা ২৫৮টি ছক্কা হাঁকিয়েছিলেন।

এছাড়া ২০১৮ সালে ১৭তম ম্যাচে ব্যাটসম্যানরা মারতে পেরেছিলেন ২৫০টি ছক্কা। ২০২২ সালে আইপিএলের প্রথম ১৭ ম্যাচে ব্যাটারদের দ্বারা মোট ২৪৫টি ছক্কা মারা হয়েছিল। পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে প্রতি ১২-১৩ বলের মাঝে একটি করে ছক্কা মারা হচ্ছে। সব মিলিয়ে ২৫ বলে কমপক্ষে ২টি করে ছক্কা মারা হচ্ছে। এছাড়া আইপিএলের আগের প্রতিটি আসরে গড়ে ১৫–এর বেশি বলে ছক্কা হাঁকাতে দেখা গিয়েছিল।

অথচ এবার প্রতিটি ম্যাচে দুই ডজনের বেশি ছক্কা মারা হচ্ছে, তাই কল্পনা করাই যায় এবারের টুর্নামেন্টটি কতটা রোমাঞ্চকর হয়ে উঠেছে। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যান এনরিখ ক্লাসেন একাই ১৭টি ছক্কা মেরেছেন। এছাড়া রাজস্থানের ব্যাটসম্যান রায়ান পরাগ, লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান এবং কলকাতার ওপেনার সুনীল নারিন সমান ১২টি করে ছক্কা মেরেছেন এখন পর্যন্ত।

এবারের আইপিএলে এখন পর্যন্ত দুইবার স্কোরবোর্ডে ২৫০-র বেশি রান উঠেছে। সানরাইজার্স হায়দরাবাদের করা ২৭৭ রান তো আইপিএল ইতিহাসেরই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। সেই রেকর্ডও প্রায় ভেঙে দিতে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষ পর্যন্ত তারা ২৭২ রানে থামে। বোঝাই যাচ্ছে, এবারের আইপিএলে ব্যাটাররা যেভাবে তাণ্ডব চালাচ্ছেন, বেশ চাপেই রয়েছেন বোলাররা। যদিও বোলারদের জন্য ওভারপ্রতি দুটি বাউন্সার রাখা হয়েছে, তবুও সব দেখে মনে হচ্ছে এবারের টুর্নামেন্টে বোলারদের ভালোভাবেই টেক্কা দিচ্ছেন ব্যাটাররা।

Thursday, April 4, 2024

মুস্তাফিজকে নিয়ে দুঃসংবাদ পেল চেন্নাই

মুস্তাফিজকে নিয়ে দুঃসংবাদ পেল চেন্নাই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। যে তালিকায় নিশ্চিতভাবে থাকবেন মুস্তাফিজ। আর সেই কাজের সূত্রে চেন্নাই থেকে ঢাকায় উড়ে এসেছেন মুস্তাফিজুর রহমান। 

বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসও ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেছেন, ‘বৃহস্পতিবার স্কোয়াডের (বাংলাদেশ) সম্ভাব্য সব ক্রিকেটারকে থাকতে হবে ভিসার কাজের জন্য।’

শুরুতে ধারণা করা হয়েছিল, ৪ তারিখ ভিসার কাজ শেষ করেই আবার ভারত যাবেন দ্য ফিজ। ৫ এপ্রিল ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তারা নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য দলের সঙ্গে থাকবেন মুস্তাফিজ। 

তবে শেষ পর্যন্ত হয়ত মুস্তাফিজকে ছাড়াই হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামতে হবে চেন্নাইকে। কেবলই চট্টগ্রামে টেস্ট শেষ করেছে বাংলাদেশের খেলোয়াড়রা। সেখান থেকে দলের সকলেই যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, পুরো কাজ সুষ্ঠুভাবে শেষ করতে গিয়ে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচটাই মিস করতে যাচ্ছেন দ্য ফিজ।

চেন্নাইয়ের পরের ম্যাচ ৮ এপ্রিল, হোম ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের জন্যও মুস্তাফিজের থাকা বা না থাকা এখনও ঝুলে আছে অনিশ্চয়তার মাঝে।  ৫ ও ৮ এপ্রিলের দুই ম্যাচের পর চেন্নাই সুপার কিংস পরের ম্যাচ খেলবে ১৪ এপ্রিল। সেই ম্যাচে অবশ্য মুস্তাফিজের না থাকার কোনো শঙ্কা নেই। 

অবশ্য বাংলাদেশের এই পেসারকে পুরো মৌসুম পাওয়ার সম্ভাবনা নেই চেন্নাইয়ের। বিসিবির দেওয়া অনাপত্তিপত্র অনুযায়ী, ১২ মে পর্যন্ত পাবে ফ্র্যাঞ্চাইজিটি। বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। মোট ৫১ দিনের জন্য এই বাঁহাতি পেসারকে ছুটি দিয়েছে বিসিবি। তারপর দেশে ফিরতে হবে জিম্বাবুয়ে সিরিজের জন্য। 

Wednesday, April 3, 2024

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর।

মেসেঞ্জারের সব ধরনের চ্যাট ও কলে স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থা চালু করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

মেসেঞ্জারে এর আগেও এনক্রিপশন ছিল, তবে তা নিজে থেকে চালু করতে হত। যার ফলে অনেক ব্যবহারকারী এ সম্পর্কে জানতেন না। অনেকে বিষয়টি সম্পর্কে অবগত হলেও সঠিক অপশন খুঁজে না পেয়ে ব্যবহার করার সুযোগ পাননি।

এই ফিচারটি নিয়ে মেটা গত কয়েকবছর ধরে পরীক্ষা-নীরিক্ষা করছিল। কিছু সংখ্যক মেটা ব্যবহারকারী ফিচারটি উপভোগও করছিলেন।
সম্প্রতি সকল ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হলো। অর্থাৎ হোয়াটসঅ্যাপের মতোই ফেসবুক চ্যাট ও মেসেঞ্জারের চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপটেড হলো। 

Tuesday, March 26, 2024

আইপিএলে প্রথম দুই ম্যাচে মোস্তাফিজের দুই ঝলক দেখল চেন্নাই

আইপিএলে প্রথম দুই ম্যাচে মোস্তাফিজের দুই ঝলক দেখল চেন্নাই।

মোস্তাফিজুর রহমান
বেঙ্গালুরুর বিপক্ষে আগের ম্যাচে যা ঝলক মোস্তাফিজুর রহমান দেখানোর ম্যাচের প্রথম ভাগে দেখিয়েছিলেন। পাওয়ার প্লে-তে এক ওভারে দুই উইকেটের পর মাঝের দিকে নিজের দ্বিতীয় ওভারে আরও দুই উইকেট নেন মোস্তাফিজ।
A

চেন্নাই সুপার কিংসের জার্সিতে আজ আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ দেখিয়েছেন ডেথ ওভারে। প্রথম দুই ওভারে ২৩ রান দিলেও পরের দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন ২ উইকেট।

বাংলাদেশি বাঁহাতি পেসারের বোলিং ঝলকের দিনে চেন্নাই পেয়েছে টানা দ্বিতীয় জয়। গুজরাট টাইটানসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শিভাম দুবের ২৩ বলে ৫১ রানের ঝড়ের পাশাপাশি দুই ওপেনার রুতুরাজ ও রাচিন রবীন্দ্রর চল্লিশোর্ধ্ব দুই ইনিংসে চেন্নাই তোলে ২০৬ রান। জবাবে মোস্তাফিজের পাশাপাশি তুষার দেশপান্ডে ও দীপক চাহারের দারুণ বোলিংয়ে গুজরাটকে ১৪৩ রানেই আটকে দেয় চেন্নাই, জেতে ৬৩ রানে।

আজও মোস্তাফিজকে দিয়ে পাওয়ার প্লে-তে এক ওভারের পর মাঝের দিকে এক ওভার করায় চেন্নাই। ওভার দুটিতে খুব যে খারাপ বোলিং করেছেন 'ফিজ', এমন নয়। তবে এক-দুটি বাজে ডেলিভারি কিংবা ব্যাটসম্যানদের দারুণ দক্ষতায় রান এসে যায় সেই দুই ওভারে। দুই ওভারেই দুটি করে চারের মার খেয়েছেন মোস্তাফিজ।

তবে শেষে এসে খেল দেখিয়েছেন মোস্তাফিজ। ১৭তম ওভারে এসেই দ্বিতীয় বলে তাঁর কাটারে বিভ্রান্ত করেন রশিদ খানকে, উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে ধরা পড়েন আফগান অলরাউন্ডার। ওভারে মোস্তাফিজ দিয়েছেন মাত্র ১ রান।

১৯তম ওভারে এসেও আবার দ্বিতীয় বলে উইকেট ফিজের। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি, রাহুল তেওয়াতিয়া উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন লং অফে। ওই ওভারে অবশ্য একটা চারসহ মোস্তাফিজ দিয়েছেন ৭ রান। 

Monday, March 18, 2024

তামিম-রিশাদের ঝড়ো ইনিংসে সিরিজ জয় বাংলাদেশের ।

তামিম-রিশাদের ঝড়ো ইনিংসে সিরিজ জয় বাংলাদেশের ।

তানজিদ হাছান তামিম

তানজিদ হাসান তামিমের ৮১ বলে ৮৪ রান আর রিশাদের ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে জিতেছে বাংলাদেশ। এরমধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেল টাইগাররা। 

১৩০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ৪ উইকেট আর ৫৮ বল হাতে রেখে জয় ছিনিয়ে নেয়।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জয় পান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সিদ্ধান্ত নেন ফিল্ডিংয়ের।

ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে জেনিথ লিয়ানগের সেঞ্চুরিতে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১০২ বলে ১০১ রানে অপরাজিত থাকেন লিয়ানগে।

২৩৬ রানের টার্গেট ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সৌম্যের কনকাশন বদলি নামা তানজিদ তামিম। তবে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন এনামুল হক বিজয়। দলের ৫০ রানে ২২ বলে ১২ রান করে আউট হন তিনি।

তৃতীয় উইকেটে ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সঙ্গে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। দলের ৫৬ রানে ৫ বলে মাত্র ১ রান করে আউট হন শান্ত। এক প্রান্ত ধরে থেকে তামিম ৫১ বলে ফিফটি তুলে নেন। তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন।

তবে ৩৬ বলে ২২ রান করে হৃদয় ও ৪ বলে মাত্র ১ রানে মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন। চাপ সামাল দিতে তামিম ও মুশফিকুর রহিম চেষ্টা করতে থাকেন।

দলের ১৩০ রানে ৮১ বলে ৮৪ রান করে ফিরে যান তামিম। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিক। ৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

রিশাদ হোসেন।

তবে দলীয় ১৭৮ রানে ৪০ বলে ২৫ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর ক্রিজে এসে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রিশাদ হোসেন। তার ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৫৮ বলে হাতে রেখে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৩৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন মুশফিক।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৫/১০ (জানিথ লিয়ানাগে ১০১*, চারিথ আসালাঙ্কা ৩৭, কুশল মেন্ডিস ২৯; তাসকিন আহমেদ ৩/৪২, মোস্তাফিজুর রহমান ২/৩৯, মেহেদি হাসান মিরাজ ২/৩৮, রিশাদ হোসেন ১/৫১)

বাংলাদেশ: ৪০.২ ওভারে ২৩৭/৬ (তানজিদ হাসান তামিম ৮৪, তাওহিদ হৃদয় ২২, মেহেদী হাসান মিরাজ ২৫, মুশফিকুর রহিম ৩৭*, রিশাদ হোসেন ৪৮*; লাহিরু কুমারা ৪/৪৮)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রিশাদ হোসেন (বাংলাদেশ)।

Friday, March 15, 2024

তাসকিনের ‘সেঞ্চুরি’

তাসকিনের ‘সেঞ্চুরি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাসকিন আহমেদ নেমেছিলেন অন্যরকম এক লক্ষ্য নিয়ে। দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে একশ উইকেট নেওয়ার মাইলফলকের সামনে ছিলেন এই স্পিডস্টার। দ্বিতীয় ওয়ানডের আগে দরকার ছিল ২ উইকেট। সেটাও হয়ে গেল লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামের মাঠে। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে শুরুটা খুব একটা ভাল হয়নি সফরকারীদের। শরিফুলের জোড়া আঘাতে ৫০ রানের আগেই ৩ উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় উইকেট গিয়েছিল তাসকিনের ভাগ্যে। ইনফর্ম কুশাল মেন্ডিসকে ফেরান এই পেসার। 

ক্রিজে এসেই চড়াও হয়েছিলেন কুশাল। তানজিম সাকিবের দুই ওভারে ২২ রান নিয়ে চাপ তৈরি করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা। তখনই উইকেট শিকার করেন তাসকিন। তার বাইরে বেরিয়ে যাওয়া বল আলতোভাবে স্পর্শ করেছিল কুশাল মেন্ডিসের ব্যাট। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম।

এরপর সেঞ্চুরির পথে থাকা চারিথ আসালাঙ্কাকে ফেরান তাসকিন। ৯১ রানে তাসকিনের বলে আবারও উইকেটের পেছনে চলে যায় ক্যাচ। রিভিউ নিয়ে উইকেট পান তাসকিন। এরইমাধ্যমে পূরণ হয় ওয়ানডে ক্রিকেটে তার একশত উইকেট। 

চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী লঙ্কানদের বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। আজ দুই উইকেট নিয়ে স্পর্শ করলেন মাইলফলক। 

তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদি হাসান মিরাজ (১০৩)।

২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

Wednesday, March 13, 2024

মার্টিনেজের পেনাল্টি মিস, অ্যাতলেটিকোর কাছে হেরে বিদায় মিলানের

চ্যাম্পিয়ন্স লিগ 

মার্টিনেজের পেনাল্টি মিস, অ্যাতলেটিকোর কাছে হেরে বিদায় মিলানের।

ম্যাচে থাকতে হলে শেষ টাইব্রেকার শুটে গোল করতেই হতো ইন্টার মিলানকে। গুরুত্বপূর্ণ সেই শুট করতে আসেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার লাউতারো মার্টিনেজ। কিন্তু গোলবারের ডানপাশের কর্নারের ওপর দিয়ে চলে যায় মার্টিনেজের ডানপায়ে করা শটটি।

মার্টিনেজের এই পেনাল্টি মিসে হেরে যায় ইতালির ক্লাব ইন্টার মিলান। টাইব্রেকার ভাগ্যে মিলানকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

ফিরতি লেগে ঘরের মাঠে নির্ধারিত সময়ে ২-১ গোলে জয় পায় লা লিগার ক্লাব অ্যাতলেটিকো। কিন্তু প্রথম লেগে ১-০ গোলে অ্যাতলেটিকোর হারের কারণে দুই লেগ মিলিয়ে ফলাফল ২-২ সমতায়।

শেষ আটের দল নির্ধারণ করতে খেলা চলে আরও ৩০ মিনিট। তাতে ব্যবধান না হওয়াতে খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকার ভাগ্যে অবশেষে জয় হয় অ্যাতলেটিকোর।

শেষ ষোলের এই ম্যাচে ৩৩ মিনিটে প্রথম গোল করে ইন্টার মিলান। তবে সেই লিড সফরকারীদের দুই মিনিটের বেশি ধরে রাখতে দেয়নি অ্যাতলেটিকো। ৩৫ মিনিটে ফরাসি তারকা অ্যান্টনিও গ্রিজম্যানের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করে অ্যাতলেটিকো। এতে ব্যবধান ২-১ করে আসরে টিকে থাকে স্বাগতিকরা। অবশেষে টাইব্রেকারে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে ফেলে লা লিগার ক্লাবটি।

মাঠে সাকিবের পানি খাওয়া নিয়ে যা বললেন মুশফিক

মাঠে সাকিবের পানি খাওয়া নিয়ে যা বললেন মুশফিক।

রোজার মধ্যেই চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। বুধবার তীব্র গরমে রোজা রেখে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন। তার পরেও ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে কারও মধ্যেই কোন জড়তা দেখা যায়নি। ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ ক্র্যাম্পের শিকার হয়েছেন যদিও। বোলিংয়ে তানজিম হাসান সাকিবেরও একই পরিণতি হয়েছিল। ফলে বেশ কয়েকবার মাঠে পানি খেতে দেখা গেছে এই তরুণকে। এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যে সয়লাব।

বোলিং করতে গিয়ে সাকিব ক্র্যাম্প করে মাঠ ছেড়েছিলেন। পুরো ওভারও শেষ করতে পারেননি, সৌম্যকে দিয়ে ওভার শেষ করাতে বাধ্য হন অধিনায়ক শান্ত। মাহমুদউল্লাহও ব্যাটিংয়ে নেমে ক্র্যাম্প করেছেন; হয়তো পানিশূন্যতার কারণেই। এই অবস্থায় সম্ভাবনাময় ইনিংসটি বেশিদূর এগিয়ে নিতে পারেননি তিনি। মাহমুদউল্লাহ রোজা থেকে ম্যাচ খেললেও সাকিব রোজা ছিলেন না। কিন্তু ধর্ম নিয়ে ফেসবুকে নিয়মিত পোস্ট করেন বলে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই তরুণ।

সাকিবের মাঠে পানি খাওয়া নিয়ে মুশফিক বলেছেন, ‘দেখেন ভাই এখন আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন ইস্যুতে দেখতে পারে। আমি সব সময় ভালো জিনিসটা আশা করবো বা আপনি সব সময় ভালো লিখবেন; এমন হতে পারে না। এখন একেকটা মানুষ একেকভাবে চিন্তা করতে পারে-- দেখতে পারে, বলতে পারে।

রোজার মধ্যেই চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। বুধবার তীব্র গরমে রোজা রেখে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন। তার পরেও ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে কারও মধ্যেই কোন জড়তা দেখা যায়নি। ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ ক্র্যাম্পের শিকার হয়েছেন যদিও। বোলিংয়ে তানজিম হাসান সাকিবেরও একই পরিণতি হয়েছিল। ফলে বেশ কয়েকবার মাঠে পানি খেতে দেখা গেছে এই তরুণকে। এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যে সয়লাব।

বোলিং করতে গিয়ে সাকিব ক্র্যাম্প করে মাঠ ছেড়েছিলেন। পুরো ওভারও শেষ করতে পারেননি, সৌম্যকে দিয়ে ওভার শেষ করাতে বাধ্য হন অধিনায়ক শান্ত। মাহমুদউল্লাহও ব্যাটিংয়ে নেমে ক্র্যাম্প করেছেন; হয়তো পানিশূন্যতার কারণেই। এই অবস্থায় সম্ভাবনাময় ইনিংসটি বেশিদূর এগিয়ে নিতে পারেননি তিনি। মাহমুদউল্লাহ রোজা থেকে ম্যাচ খেললেও সাকিব রোজা ছিলেন না। কিন্তু ধর্ম নিয়ে ফেসবুকে নিয়মিত পোস্ট করেন বলে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই তরুণ।

সাকিবের মাঠে পানি খাওয়া নিয়ে মুশফিক বলেছেন, ‘দেখেন ভাই এখন আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন ইস্যুতে দেখতে পারে। আমি সব সময় ভালো জিনিসটা আশা করবো বা আপনি সব সময় ভালো লিখবেন; এমন হতে পারে না। এখন একেকটা মানুষ একেকভাবে চিন্তা করতে পারে-- দেখতে পারে, বলতে পারে।’

মুশফিক আরও বলেছেন, ‘যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কি সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল; ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’

চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে ইফতারের জন্য কোনও বিরতি ছিল না। বুধবার শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার কয়েক মিনিট আগে ইফতারের সময় হলেও মাঠেই খেজুর ও পানি দিয়ে রোজা ভেঙেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজরা।  তিনজনই খেজুর এবং পানি দিয়ে ইফতার করেছেন। এরপর তিনজনই আবার মাঠে নেমে যান।

Saturday, March 9, 2024

জাতীয় দলে যোগ দিলেন মুশফিক-তামিমরা

জাতীয় দলে যোগ দিলেন মুশফিক -তামিমরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ–শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ শেষে দু’দল ১-১ সমতায় রয়েছে। ফলে আগামী ৯ মার্চ শেষ টি-টোয়েন্টি হবে সিরিজ নির্ধারণী ফাইনাল। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। তবে তার আগেই জাতীয় দলে যোগ দিয়েছেন ওয়ানডে দলের সদস্যরাও। মুশফিকুর রহিম ও তানজিদ হাসান তামিমরা দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। 

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে দলের প্রস্তুতি। যদিও গতকাল টাইগারদের টি-টোয়েন্টি ম্যাচ থাকায় ফরম্যাটটির স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জন্য আজ অনুশীলন বাধ্যতামূলক ছিল না। তাই তাদের কেউ কেউ করেছেন ঐচ্ছিক অনুশীলন।

এদিকে, সিলেটে পৌঁছেই মুশফিকুর রহিমরা ব্যাট হাতে অনুশীলন ও দৌড়ে ঘাম ঝরিয়েছেন। মুশফিক ছাড়াও ওয়ানডে দলের তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজও ছিলেন ঐচ্ছিক অনুশীলনে। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিক অনুশীলনের শুরুতেই প্যাড ছাড়া বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন। নেট বোলার, থ্রোয়ার ছাড়াও তাইজুলের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছেন তিনি। মিরাজ-তামিমরাও অনুশীলন করেন নিজেদের মতো।

এ সময় পাশে দাঁড়িয়ে থেকে ক্রিকেটারদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন মনোবিদ ফিল জোন্স। ব্যাটিং অনুশীলন শেষ করে মুশফিককে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায়। সর্বশেষ বিপিএলে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাওয়া মুশফিক নিশ্চয়ই ব্যক্তিগত পারফরম্যান্স ধরে রাখতে চাইবেন আন্তর্জাতিক ব্যস্ত সূচিতেও। ফরচুন বরিশালের জার্সিতে তিনি ১৫ ম্যাচে ৩৮০ রান করেছিলেন।

অন্যদিকে, সদ্য সমাপ্ত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ ধারাবাহিক ছিলেন ওপেনার তানজিদ তামিম। জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে থাকা এই ক্রিকেটার বিপিএলের ১৩ ম্যাচে করেন ৩৮৪ রান। যেখানে ৩২ গড় এবং ১৩৫.৬৮ স্ট্রাইকরেট নিয়ে তিনি ব্যাট করেছেন, রয়েছে একটি সেঞ্চুরিও। এবার সেই ফর্ম আন্তর্জাতিক ম্যাচেও দেখানোর পালা!

আগামী ৯ মার্চ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ওয়ানডে সিরিজ খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ফরম্যাটটিতে তিন ম্যাচ হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। এরপর সিলেট ও চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে'

  ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে' বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথ...