Monday, March 18, 2024

তামিম-রিশাদের ঝড়ো ইনিংসে সিরিজ জয় বাংলাদেশের ।


তামিম-রিশাদের ঝড়ো ইনিংসে সিরিজ জয় বাংলাদেশের ।

তানজিদ হাছান তামিম

তানজিদ হাসান তামিমের ৮১ বলে ৮৪ রান আর রিশাদের ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে জিতেছে বাংলাদেশ। এরমধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেল টাইগাররা। 

১৩০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ৪ উইকেট আর ৫৮ বল হাতে রেখে জয় ছিনিয়ে নেয়।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জয় পান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সিদ্ধান্ত নেন ফিল্ডিংয়ের।

ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে জেনিথ লিয়ানগের সেঞ্চুরিতে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১০২ বলে ১০১ রানে অপরাজিত থাকেন লিয়ানগে।

২৩৬ রানের টার্গেট ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সৌম্যের কনকাশন বদলি নামা তানজিদ তামিম। তবে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন এনামুল হক বিজয়। দলের ৫০ রানে ২২ বলে ১২ রান করে আউট হন তিনি।

তৃতীয় উইকেটে ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সঙ্গে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। দলের ৫৬ রানে ৫ বলে মাত্র ১ রান করে আউট হন শান্ত। এক প্রান্ত ধরে থেকে তামিম ৫১ বলে ফিফটি তুলে নেন। তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন।

তবে ৩৬ বলে ২২ রান করে হৃদয় ও ৪ বলে মাত্র ১ রানে মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন। চাপ সামাল দিতে তামিম ও মুশফিকুর রহিম চেষ্টা করতে থাকেন।

দলের ১৩০ রানে ৮১ বলে ৮৪ রান করে ফিরে যান তামিম। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিক। ৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

রিশাদ হোসেন।

তবে দলীয় ১৭৮ রানে ৪০ বলে ২৫ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর ক্রিজে এসে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রিশাদ হোসেন। তার ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৫৮ বলে হাতে রেখে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৩৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন মুশফিক।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৫/১০ (জানিথ লিয়ানাগে ১০১*, চারিথ আসালাঙ্কা ৩৭, কুশল মেন্ডিস ২৯; তাসকিন আহমেদ ৩/৪২, মোস্তাফিজুর রহমান ২/৩৯, মেহেদি হাসান মিরাজ ২/৩৮, রিশাদ হোসেন ১/৫১)

বাংলাদেশ: ৪০.২ ওভারে ২৩৭/৬ (তানজিদ হাসান তামিম ৮৪, তাওহিদ হৃদয় ২২, মেহেদী হাসান মিরাজ ২৫, মুশফিকুর রহিম ৩৭*, রিশাদ হোসেন ৪৮*; লাহিরু কুমারা ৪/৪৮)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রিশাদ হোসেন (বাংলাদেশ)।



No comments:

Post a Comment

ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে'

  ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে' বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথ...