Tuesday, March 26, 2024

আইপিএলে প্রথম দুই ম্যাচে মোস্তাফিজের দুই ঝলক দেখল চেন্নাই

 

আইপিএলে প্রথম দুই ম্যাচে মোস্তাফিজের দুই ঝলক দেখল চেন্নাই।

মোস্তাফিজুর রহমান
বেঙ্গালুরুর বিপক্ষে আগের ম্যাচে যা ঝলক মোস্তাফিজুর রহমান দেখানোর ম্যাচের প্রথম ভাগে দেখিয়েছিলেন। পাওয়ার প্লে-তে এক ওভারে দুই উইকেটের পর মাঝের দিকে নিজের দ্বিতীয় ওভারে আরও দুই উইকেট নেন মোস্তাফিজ।
A

চেন্নাই সুপার কিংসের জার্সিতে আজ আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ দেখিয়েছেন ডেথ ওভারে। প্রথম দুই ওভারে ২৩ রান দিলেও পরের দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন ২ উইকেট।

বাংলাদেশি বাঁহাতি পেসারের বোলিং ঝলকের দিনে চেন্নাই পেয়েছে টানা দ্বিতীয় জয়। গুজরাট টাইটানসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শিভাম দুবের ২৩ বলে ৫১ রানের ঝড়ের পাশাপাশি দুই ওপেনার রুতুরাজ ও রাচিন রবীন্দ্রর চল্লিশোর্ধ্ব দুই ইনিংসে চেন্নাই তোলে ২০৬ রান। জবাবে মোস্তাফিজের পাশাপাশি তুষার দেশপান্ডে ও দীপক চাহারের দারুণ বোলিংয়ে গুজরাটকে ১৪৩ রানেই আটকে দেয় চেন্নাই, জেতে ৬৩ রানে।

আজও মোস্তাফিজকে দিয়ে পাওয়ার প্লে-তে এক ওভারের পর মাঝের দিকে এক ওভার করায় চেন্নাই। ওভার দুটিতে খুব যে খারাপ বোলিং করেছেন 'ফিজ', এমন নয়। তবে এক-দুটি বাজে ডেলিভারি কিংবা ব্যাটসম্যানদের দারুণ দক্ষতায় রান এসে যায় সেই দুই ওভারে। দুই ওভারেই দুটি করে চারের মার খেয়েছেন মোস্তাফিজ।

তবে শেষে এসে খেল দেখিয়েছেন মোস্তাফিজ। ১৭তম ওভারে এসেই দ্বিতীয় বলে তাঁর কাটারে বিভ্রান্ত করেন রশিদ খানকে, উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে ধরা পড়েন আফগান অলরাউন্ডার। ওভারে মোস্তাফিজ দিয়েছেন মাত্র ১ রান।

১৯তম ওভারে এসেও আবার দ্বিতীয় বলে উইকেট ফিজের। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি, রাহুল তেওয়াতিয়া উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন লং অফে। ওই ওভারে অবশ্য একটা চারসহ মোস্তাফিজ দিয়েছেন ৭ রান। 

Monday, March 18, 2024

তামিম-রিশাদের ঝড়ো ইনিংসে সিরিজ জয় বাংলাদেশের ।


তামিম-রিশাদের ঝড়ো ইনিংসে সিরিজ জয় বাংলাদেশের ।

তানজিদ হাছান তামিম

তানজিদ হাসান তামিমের ৮১ বলে ৮৪ রান আর রিশাদের ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে জিতেছে বাংলাদেশ। এরমধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেল টাইগাররা। 

১৩০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ৪ উইকেট আর ৫৮ বল হাতে রেখে জয় ছিনিয়ে নেয়।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জয় পান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সিদ্ধান্ত নেন ফিল্ডিংয়ের।

ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে জেনিথ লিয়ানগের সেঞ্চুরিতে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১০২ বলে ১০১ রানে অপরাজিত থাকেন লিয়ানগে।

২৩৬ রানের টার্গেট ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সৌম্যের কনকাশন বদলি নামা তানজিদ তামিম। তবে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন এনামুল হক বিজয়। দলের ৫০ রানে ২২ বলে ১২ রান করে আউট হন তিনি।

তৃতীয় উইকেটে ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সঙ্গে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। দলের ৫৬ রানে ৫ বলে মাত্র ১ রান করে আউট হন শান্ত। এক প্রান্ত ধরে থেকে তামিম ৫১ বলে ফিফটি তুলে নেন। তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন।

তবে ৩৬ বলে ২২ রান করে হৃদয় ও ৪ বলে মাত্র ১ রানে মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন। চাপ সামাল দিতে তামিম ও মুশফিকুর রহিম চেষ্টা করতে থাকেন।

দলের ১৩০ রানে ৮১ বলে ৮৪ রান করে ফিরে যান তামিম। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিক। ৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

রিশাদ হোসেন।

তবে দলীয় ১৭৮ রানে ৪০ বলে ২৫ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর ক্রিজে এসে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রিশাদ হোসেন। তার ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৫৮ বলে হাতে রেখে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৩৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন মুশফিক।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৫/১০ (জানিথ লিয়ানাগে ১০১*, চারিথ আসালাঙ্কা ৩৭, কুশল মেন্ডিস ২৯; তাসকিন আহমেদ ৩/৪২, মোস্তাফিজুর রহমান ২/৩৯, মেহেদি হাসান মিরাজ ২/৩৮, রিশাদ হোসেন ১/৫১)

বাংলাদেশ: ৪০.২ ওভারে ২৩৭/৬ (তানজিদ হাসান তামিম ৮৪, তাওহিদ হৃদয় ২২, মেহেদী হাসান মিরাজ ২৫, মুশফিকুর রহিম ৩৭*, রিশাদ হোসেন ৪৮*; লাহিরু কুমারা ৪/৪৮)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রিশাদ হোসেন (বাংলাদেশ)।



Friday, March 15, 2024

তাসকিনের ‘সেঞ্চুরি’

 

তাসকিনের ‘সেঞ্চুরি



শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাসকিন আহমেদ নেমেছিলেন অন্যরকম এক লক্ষ্য নিয়ে। দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে একশ উইকেট নেওয়ার মাইলফলকের সামনে ছিলেন এই স্পিডস্টার। দ্বিতীয় ওয়ানডের আগে দরকার ছিল ২ উইকেট। সেটাও হয়ে গেল লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামের মাঠে। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে শুরুটা খুব একটা ভাল হয়নি সফরকারীদের। শরিফুলের জোড়া আঘাতে ৫০ রানের আগেই ৩ উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় উইকেট গিয়েছিল তাসকিনের ভাগ্যে। ইনফর্ম কুশাল মেন্ডিসকে ফেরান এই পেসার। 

ক্রিজে এসেই চড়াও হয়েছিলেন কুশাল। তানজিম সাকিবের দুই ওভারে ২২ রান নিয়ে চাপ তৈরি করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা। তখনই উইকেট শিকার করেন তাসকিন। তার বাইরে বেরিয়ে যাওয়া বল আলতোভাবে স্পর্শ করেছিল কুশাল মেন্ডিসের ব্যাট। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম।


এরপর সেঞ্চুরির পথে থাকা চারিথ আসালাঙ্কাকে ফেরান তাসকিন। ৯১ রানে তাসকিনের বলে আবারও উইকেটের পেছনে চলে যায় ক্যাচ। রিভিউ নিয়ে উইকেট পান তাসকিন। এরইমাধ্যমে পূরণ হয় ওয়ানডে ক্রিকেটে তার একশত উইকেট। 

চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী লঙ্কানদের বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। আজ দুই উইকেট নিয়ে স্পর্শ করলেন মাইলফলক। 

তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদি হাসান মিরাজ (১০৩)।

২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

Wednesday, March 13, 2024

মার্টিনেজের পেনাল্টি মিস, অ্যাতলেটিকোর কাছে হেরে বিদায় মিলানের

চ্যাম্পিয়ন্স লিগ 

 

মার্টিনেজের পেনাল্টি মিস, অ্যাতলেটিকোর কাছে হেরে বিদায় মিলানের।


ম্যাচে থাকতে হলে শেষ টাইব্রেকার শুটে গোল করতেই হতো ইন্টার মিলানকে। গুরুত্বপূর্ণ সেই শুট করতে আসেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার লাউতারো মার্টিনেজ। কিন্তু গোলবারের ডানপাশের কর্নারের ওপর দিয়ে চলে যায় মার্টিনেজের ডানপায়ে করা শটটি।

মার্টিনেজের এই পেনাল্টি মিসে হেরে যায় ইতালির ক্লাব ইন্টার মিলান। টাইব্রেকার ভাগ্যে মিলানকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

ফিরতি লেগে ঘরের মাঠে নির্ধারিত সময়ে ২-১ গোলে জয় পায় লা লিগার ক্লাব অ্যাতলেটিকো। কিন্তু প্রথম লেগে ১-০ গোলে অ্যাতলেটিকোর হারের কারণে দুই লেগ মিলিয়ে ফলাফল ২-২ সমতায়।

শেষ আটের দল নির্ধারণ করতে খেলা চলে আরও ৩০ মিনিট। তাতে ব্যবধান না হওয়াতে খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকার ভাগ্যে অবশেষে জয় হয় অ্যাতলেটিকোর।

শেষ ষোলের এই ম্যাচে ৩৩ মিনিটে প্রথম গোল করে ইন্টার মিলান। তবে সেই লিড সফরকারীদের দুই মিনিটের বেশি ধরে রাখতে দেয়নি অ্যাতলেটিকো। ৩৫ মিনিটে ফরাসি তারকা অ্যান্টনিও গ্রিজম্যানের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করে অ্যাতলেটিকো। এতে ব্যবধান ২-১ করে আসরে টিকে থাকে স্বাগতিকরা। অবশেষে টাইব্রেকারে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে ফেলে লা লিগার ক্লাবটি।

মাঠে সাকিবের পানি খাওয়া নিয়ে যা বললেন মুশফিক

 

মাঠে সাকিবের পানি খাওয়া নিয়ে যা বললেন মুশফিক।


রোজার মধ্যেই চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। বুধবার তীব্র গরমে রোজা রেখে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন। তার পরেও ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে কারও মধ্যেই কোন জড়তা দেখা যায়নি। ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ ক্র্যাম্পের শিকার হয়েছেন যদিও। বোলিংয়ে তানজিম হাসান সাকিবেরও একই পরিণতি হয়েছিল। ফলে বেশ কয়েকবার মাঠে পানি খেতে দেখা গেছে এই তরুণকে। এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যে সয়লাব।

বোলিং করতে গিয়ে সাকিব ক্র্যাম্প করে মাঠ ছেড়েছিলেন। পুরো ওভারও শেষ করতে পারেননি, সৌম্যকে দিয়ে ওভার শেষ করাতে বাধ্য হন অধিনায়ক শান্ত। মাহমুদউল্লাহও ব্যাটিংয়ে নেমে ক্র্যাম্প করেছেন; হয়তো পানিশূন্যতার কারণেই। এই অবস্থায় সম্ভাবনাময় ইনিংসটি বেশিদূর এগিয়ে নিতে পারেননি তিনি। মাহমুদউল্লাহ রোজা থেকে ম্যাচ খেললেও সাকিব রোজা ছিলেন না। কিন্তু ধর্ম নিয়ে ফেসবুকে নিয়মিত পোস্ট করেন বলে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই তরুণ।

সাকিবের মাঠে পানি খাওয়া নিয়ে মুশফিক বলেছেন, ‘দেখেন ভাই এখন আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন ইস্যুতে দেখতে পারে। আমি সব সময় ভালো জিনিসটা আশা করবো বা আপনি সব সময় ভালো লিখবেন; এমন হতে পারে না। এখন একেকটা মানুষ একেকভাবে চিন্তা করতে পারে-- দেখতে পারে, বলতে পারে।

রোজার মধ্যেই চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। বুধবার তীব্র গরমে রোজা রেখে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন। তার পরেও ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে কারও মধ্যেই কোন জড়তা দেখা যায়নি। ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ ক্র্যাম্পের শিকার হয়েছেন যদিও। বোলিংয়ে তানজিম হাসান সাকিবেরও একই পরিণতি হয়েছিল। ফলে বেশ কয়েকবার মাঠে পানি খেতে দেখা গেছে এই তরুণকে। এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যে সয়লাব।

বোলিং করতে গিয়ে সাকিব ক্র্যাম্প করে মাঠ ছেড়েছিলেন। পুরো ওভারও শেষ করতে পারেননি, সৌম্যকে দিয়ে ওভার শেষ করাতে বাধ্য হন অধিনায়ক শান্ত। মাহমুদউল্লাহও ব্যাটিংয়ে নেমে ক্র্যাম্প করেছেন; হয়তো পানিশূন্যতার কারণেই। এই অবস্থায় সম্ভাবনাময় ইনিংসটি বেশিদূর এগিয়ে নিতে পারেননি তিনি। মাহমুদউল্লাহ রোজা থেকে ম্যাচ খেললেও সাকিব রোজা ছিলেন না। কিন্তু ধর্ম নিয়ে ফেসবুকে নিয়মিত পোস্ট করেন বলে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই তরুণ।

সাকিবের মাঠে পানি খাওয়া নিয়ে মুশফিক বলেছেন, ‘দেখেন ভাই এখন আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন ইস্যুতে দেখতে পারে। আমি সব সময় ভালো জিনিসটা আশা করবো বা আপনি সব সময় ভালো লিখবেন; এমন হতে পারে না। এখন একেকটা মানুষ একেকভাবে চিন্তা করতে পারে-- দেখতে পারে, বলতে পারে।’

মুশফিক আরও বলেছেন, ‘যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কি সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল; ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’

চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে ইফতারের জন্য কোনও বিরতি ছিল না। বুধবার শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার কয়েক মিনিট আগে ইফতারের সময় হলেও মাঠেই খেজুর ও পানি দিয়ে রোজা ভেঙেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজরা।  তিনজনই খেজুর এবং পানি দিয়ে ইফতার করেছেন। এরপর তিনজনই আবার মাঠে নেমে যান।

Saturday, March 9, 2024

জাতীয় দলে যোগ দিলেন মুশফিক-তামিমরা

 

জাতীয় দলে যোগ দিলেন মুশফিক -তামিমরা।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ–শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ শেষে দু’দল ১-১ সমতায় রয়েছে। ফলে আগামী ৯ মার্চ শেষ টি-টোয়েন্টি হবে সিরিজ নির্ধারণী ফাইনাল। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। তবে তার আগেই জাতীয় দলে যোগ দিয়েছেন ওয়ানডে দলের সদস্যরাও। মুশফিকুর রহিম ও তানজিদ হাসান তামিমরা দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। 

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে দলের প্রস্তুতি। যদিও গতকাল টাইগারদের টি-টোয়েন্টি ম্যাচ থাকায় ফরম্যাটটির স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জন্য আজ অনুশীলন বাধ্যতামূলক ছিল না। তাই তাদের কেউ কেউ করেছেন ঐচ্ছিক অনুশীলন।

এদিকে, সিলেটে পৌঁছেই মুশফিকুর রহিমরা ব্যাট হাতে অনুশীলন ও দৌড়ে ঘাম ঝরিয়েছেন। মুশফিক ছাড়াও ওয়ানডে দলের তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজও ছিলেন ঐচ্ছিক অনুশীলনে। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিক অনুশীলনের শুরুতেই প্যাড ছাড়া বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন। নেট বোলার, থ্রোয়ার ছাড়াও তাইজুলের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছেন তিনি। মিরাজ-তামিমরাও অনুশীলন করেন নিজেদের মতো।

এ সময় পাশে দাঁড়িয়ে থেকে ক্রিকেটারদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন মনোবিদ ফিল জোন্স। ব্যাটিং অনুশীলন শেষ করে মুশফিককে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায়। সর্বশেষ বিপিএলে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাওয়া মুশফিক নিশ্চয়ই ব্যক্তিগত পারফরম্যান্স ধরে রাখতে চাইবেন আন্তর্জাতিক ব্যস্ত সূচিতেও। ফরচুন বরিশালের জার্সিতে তিনি ১৫ ম্যাচে ৩৮০ রান করেছিলেন।

অন্যদিকে, সদ্য সমাপ্ত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ ধারাবাহিক ছিলেন ওপেনার তানজিদ তামিম। জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে থাকা এই ক্রিকেটার বিপিএলের ১৩ ম্যাচে করেন ৩৮৪ রান। যেখানে ৩২ গড় এবং ১৩৫.৬৮ স্ট্রাইকরেট নিয়ে তিনি ব্যাট করেছেন, রয়েছে একটি সেঞ্চুরিও। এবার সেই ফর্ম আন্তর্জাতিক ম্যাচেও দেখানোর পালা!

আগামী ৯ মার্চ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ওয়ানডে সিরিজ খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ফরম্যাটটিতে তিন ম্যাচ হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। এরপর সিলেট ও চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

আমদানি শুরুর খবরে কেজিতে ৪০ টাকা কমেছে পেঁয়াজের দাম

 আমদানি শুরুর খবরে কেজিতে ৪০ টাকা কমেছে পেঁয়াজের দাম।


দিনাজপুরের হিলিতে আবারো কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারত থেকে আমদানি শুরুর খবরে তিনদিনের ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি ৩৫ টাকা ও খুচরায় ৪০ টাকা করে কমেছে। আমদানি শুরু হলে দাম আরো কমবে বলে দাবি বিক্রেতাদের।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগে প্রতি কেজি দেশী পেঁয়াজ পাইকারিতে ১০০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত মান্না বলেন, ‘‌সম্প্রতি ভারত সরকার বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে। এমন খবরে মোকামগুলোয় সরবরাহ বাড়তে শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘‌আগে যে পেঁয়াজ আমরা মোকাম থেকে ক্রয় করেছিলাম ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা মণ দরে, তা এখন ২ হাজার ৪০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম মণপ্রতি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা করে কমেছে।’

Friday, March 8, 2024

দেশে পেট্রোল-অকটেনের দাম কমছে ১৫ টাকা!

 

দেশে পেট্রোল-অকটেনের দাম কমছে ১৫ টাকা

পেট্রোল। ফাইল ছবি। 
দেশে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। ফলে পেট্রোল ও অকটেনের দাম লিটারে ১৫ টাকা এবং ডিজেলের লিটারে ৫ টাকা কমতে পারে। আর এই নতুন দামের প্রজ্ঞাপন আজকেই জারি হওয়ার সম্ভাবনা।

এদিকে, বর্তমানে দেশের বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা ও অকটেনের দাম ১৩০ টাকা। জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রে পেট্রোল-অকটেনের নতুন দাম ১১০ টাকা ও ১১৫ টাকা নির্ধারণ হতে পারে।
/span>
গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নির্দেশিকা প্রকাশ করে জ্বালানি মন্ত্রণালয়। সেখানে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাস দ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়। যদিও গত সেপ্টেম্বরে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালুর কথা বলা হয়। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য তা পিছিয়ে নেওয়া হয়। ইতোমধ্যে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পাঠানো হয়েছে। 


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকতা গণমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই তা কার্যকর করা হবে। এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে।’

গতকাল বুধবার এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, আমরা সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জ্বালানি দিতে চাই। আগামীকাল থেকেই জ্বালানি তেলের দামে একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এরপর থেকে প্রতিমাসের প্রথম সপ্তাহে দাম নির্ধারণ করা হবে। স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ও পরিচালনা চালু করতে পারলে খরচ কমে আসবে। বিশ্ববাজারে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে তেলের ক্ষেত্রে দাম আরো কমে আসবে।

দেশে জ্বালানি তেলের আমদানি, বিক্রয় ও বিপণন করে থাকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসি। এর মধ্যে অকটেন ও পেট্রোল বিক্রি করে সবসময়ই মুনাফা করে থাকে প্রতিষ্ঠানটি। তবে ডিজেল বিক্রির উপর বিপিসির লাভ-লোকসান নির্ভর করে থাকে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল। দীর্ঘ সময় ধরে ডিজেল বিক্রি করে মুনাফা করছে প্রতিষ্ঠানটি। তবে জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ভর্তুকির চাপ এড়াতে ২০২২ সালের আগস্টে গড়ে ৪২ শতাংশ বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। এরপর ব্যাপক সমালোচনার মুখে ২৩ দিনের মাথায় প্রতি লিটারে ৫ টাকা করে দাম কমানো হয়।

ভর্তুকি সমন্বয়ের কথা বলে দাম বাড়ানোর পর গত ২০২২-২৩ অর্থবছরে হয়েছে ৪ হাজার ৫৮৬ কোটি টাকা মুনাফা করে বিপিসি। তার মধ্যে সরকারকে লভ্যাংশ দিয়েছে ২০০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেও (জুলাই-ডিসেম্বর) ৫০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে সংস্থাটি। এরপরও মূল্য সমন্বয় করা হয়নি।

Wednesday, March 6, 2024

Man City 3-1 Copenhagen (6-2 agg): 'We are a team that believes we can do it' - Pep Guardiola

 Man City 3-1 Copenhagen (6-2 agg): 'We are a team that believes we can do it' - Pep Guardiola 

We are a team that believes we can do it."

When you look at Manchester City's form in Europe and domestically, manager Pep Guardiola's words should be a surprise to no-one.

and on both occasions he told his inquisitor to "ask me on Friday", meaning his pre-match media conference.

"It is not personal," he said. "I want to see you at my press conference on Friday. If I answer all the questions now, you will not come."

More history for Manchester City - the stats

  • Manchester City have won 28 of their past 30 home games in the Champions League. They are only the second side to go 30+ consecutive home matches without defeat in the competition, after Barcelona (38 from September 2013 to November 2020).
  • Manchester City are the first side in major European competition history to score 3+ goals in nine consecutive home matches, a run which started with a 5-0 win over FC Copenhagen back in October 2022.
  • Manchester City are heading for Anfield on Sunday unbeaten in 20 games in all competitions.
  • City have only lost one two-legged Champions League knockout tie in nearly five years.
  • They become just the third side to win 10 consecutive Champions League games, joining Real Madrid (2015) and Bayern Munich (2013, 2020).
  • Erling Haaland has now scored as many career Champions League goals as Sergio Aguero (41). He has done so in 42 fewer games.
  • Haaland has scored 10 goals in four appearances in the home legs of last-16 Champions League ties, netting six in two for Manchester City. Since his debut in the competition in September 2019, he is the outright overall top scorer with 41 goals, one ahead of Robert Lewandowski (40).

Saturday, March 2, 2024

ওষুধ শিল্প চ্যালেঞ্জের মুখে পড়বে ২০২৬ সাল থেকে’

 

ওষুধ শিল্প চ্যালেঞ্জের মুখে পড়বে ২০২৬ সাল থেকে’ 

 

দেশের ওষুধ শিল্পের চ্যালেঞ্জ শুরু হবে ২০২৬ সাল থেকে। কারণ ওই সময় উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবে বাংলাদেশ। তখন থেকে প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তিতে ঘাটতিসহ দাম বেড়ে যাবে। এজন্য এখনই সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এশিয়া ফার্মা এক্সপো ও এশিয়া ল্যাব এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতারা।

তারা বলেন, বর্তমানে দেশের চাহিদার ৯৮ শতাংশ পূরণ করছে দেশীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির উৎপাদিত ওষুধ। যার বাজার মূল্য প্রায় তিন বিলিয়ন ডলার। ২০২৫ সালের মধ্যে এটিকে সাড়ে তিন বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য রয়েছে।

ওষুধ শিল্পের চ্যালেঞ্জের বিষয়ে সমিতির নেতারা বলেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবে বাংলাদেশ। তখন থেকে প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তিতে ঘাটতিসহ দাম বেড়ে যাবে। তাই এখন থেকেই সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

দামের বিষয়ে ওষুধ শিল্প সমিতি জানায়, ওষুধের দাম বাড়ানো হয়নি, তবে বেশ কিছু ওষুধের দামে সমন্বয় করা হয়েছে।

ওষুধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির জানান, চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।  



এসময় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ২০২৬ সাল থেকে দেশের ওষুধ শিল্প চ্যালেঞ্জের মুখে পড়বে- এ বিষয়টি তার কাছে অজানা ছিল। সবার সঙ্গে কথা বলে ওষুধের দাম সহজলভ্য করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ‘দেশে বছরে ৩০০ কোটি টাকার ভেজাল ওষুধ তৈরি হয়’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। সমাপনি বক্তব্য দেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস.এম শফিউজ্জামান।

এশিয়া ফার্মা এক্সপো ও এশিয়া ল্যাব এক্সপো চলবে ২ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক্সপো খোলা থাকবে।এবারের আয়োজনে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান, আয়ারল্যান্ড ও বাংলাদেশসহ পৃথিবীর মোট ৩৬টি দেশের ৭৫১টি কোম্পানি অংশগ্রহণ করেছে।


ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে'

  ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে' বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথ...